1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে।গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটার জেলেরা তাকে উদ্ধার করেছে। পরে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বুধবার(২০ আগস্ট) দুপুরে বঙ্গোপ সাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।
জেলেদের সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকদিন আগে ১৯ জন জেলেসহ ট্রলার নিয়ে সাগরে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দূর্ঘটনার শিকার হয়ে ১৯ জন জেলেসহ সাগরে নিখোঁজ হন। পরবর্তীতে পাঁচ দিন সাগরে ভাসমান অবস্থায় মোর্শেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।
উদ্ধারকৃত এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, সকাল ৯ টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার, জেলে মোর্শেদকে আমাদের কাছে হস্তান্তর করেন। তাকে জিজ্ঞেস করলে ৫ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় অন্য কোন তথ্য জানা সম্ভব হয়নি।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুপ্রিয় দাশ বলেন, দুপুর দেড়টার দিকে সাগরে ভাসা অজ্ঞান অবস্থায় এক জেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২০/০৮/২০২৫
০১৭১৮-৬২২৯১৯

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ