1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

দীঘিনালায় ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে এসআই’র মারধর, জনতার বিক্ষোভ

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

দীঘিনালায় ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে এসআই’র মারধর, জনতার বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

আহত যুবক ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি অভিযোগ করে বলেন, তিন দিন আগে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান তাকে বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার বিকেলে ফাঁড়িতে ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত গুরুতর জখম হয়।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগ অস্বীকার করলেও ওসি জাকারিয়া সাংবাদিকদের বলেন, “অভিযুক্ত এসআই নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ইসমাইলের চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি এবং বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছি।”

স্থানীয়ভাবে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ