1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা যুবদল সদস্য মোঃ আক্কাস আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু বক্কর সুমন, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মাসুদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন সরকার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি।

বক্তারা বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ সংস্কৃতি রক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার করার এক গুরুত্বপূর্ণ উপায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়বে।

খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ