1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বালিয়াকান্দিতে ৭ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দের পর আগুনে ধ্বংস ॥ জেলেকে জরিমানা

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধি
মোঃ জাহিদুর রহিম মোল্লা

ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে। পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এসময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় বিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো রাজবাড়ী পৌর শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান।
এসময় বিলের জীববৈচিত্র ও পোনা মাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাশালিয়া বিলসংলগ্ন এলাকায় প্রচারণাও চালানো হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান বলেন, “মৎস্য ভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
২০২৫-২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ