1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

দুর্ঘটনার কবলে ২ অ্যাম্বুলেন্স: একটিতে ছিল মরদেহ, অন্যটিতে রোগী

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে দুটি অ্যাম্বুলেন্স।

শনিবার (১৬ আগস্ট) ভোরে সিরাজদিখান ও শ্রীনগরে পৃথক এ দুই দুর্ঘটনা ঘটে। এতে সর্বমোট ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সিরাজদিখান উপজেলার নিমতলার কাছাকাছি এলাকায়। রোগী নিয়ে ঢাকামুখী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

অন্যদিকে, একই সময়ে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজের ওপর মাওয়ামুখী আরেকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষর্শী সূত্রে জানা গেছে, ঢাকার একটি হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ফরিদপুর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে অজ্ঞাত একটি ট্রাক পেছন অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ফরিদপুর ভাঙ্গা এলাকার আবির (৩৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স দুটি দুর্ঘটনার কবলে পড়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ