1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

টাকা আনতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল যুবকের লাশ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

যশোরের কেশবপুর উপজেলায় টাকা আনতে গিয়ে নিখোঁজের পরদিন এক যুবকের মৃতদেহ যাওয়া গেছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।

বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীঘোনা গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।

নিহত তারেক সরদার (২৪) ওই গ্রামের প্রয়াত শহিদুল সরদারের ছেলে। তিনি নলকূপ স্থাপন শ্রমিকের কাজের পাশাপাশি মাঝে মধ্যে ভ্যান চালাতেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের এক কৃষক বুড়িভদ্রা নদীর পাড়ে তারেকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

কেশবপুর থানা পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম বলেন, নিহতের গলায় রশির দাগ, পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে জখম ও বাম কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

তারেকের স্ত্রী রিমা খাতুন বলেন, “বুধবার বিকাল ৪টার দিকে তিনি আমাকে জানান, কারও কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল রেখে যান।
ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

এর আগে বুধবার রাতে জেলা সদর উপজেলার দৌলতদিহি গ্রামে যুবলীগ কর্মী রেজাউল তরফদারকে (৫৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ