1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ সাঘাটায় তরুণ ও প্রবীণ বক্তাদের নিয়ে দ্বীনি ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন খাগড়াছড়িতে পর্যটনে নতুন মাত্রাহর্টিকালচার পার্কে চালু জিপ লাইন, জায়ান্ট সুইং ও কিডস জোন গাজীপুর সাফারী পার্কে দুই হাতির মৃত্যু পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত! রাতে মাছ ধরতে গিয়েবিলে জেলের মৃত্যু! সাড়ে চার মাস পর আতিকুর হত্যার আসামি গ্রেপ্তার করেছে পিবিআই! টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা

হবিগঞ্জে বোনের সঙ্গে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে ভাই নিহত

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম।

নিহত চেরাগ আলী (৫৫) ওই গ্রামের সুরুজ আলীর ছেলে। আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ছাড়া আটকদেরও নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান চেরাগ আলী ও তার লোকজন। এ সময় চেরাগের বোন নূর নাহার, তার স্বামী আবুল কাসেম, ছেলে বিকাশসহ তাদের লোকজন হাল চাষে বাধা দেন।

এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে চেরাগ আলী মারা যান।
মিরাশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন বলেন, পৈত্রিক জমিজমা নিয়ে চেরাগ আলীর সঙ্গে তার বোন নূর নাহারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সালিশি বৈঠকের মাধ্যমে মীমাংসাও হয়েছে। কিন্তু আদালত থেকে মামলা তুলে না নেওয়ায় তাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয়।

সকালে চেরাগ আলী বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে তার বোন, ভগ্নিপতি ও ভাগনেরা বাধা দেন। এতে সংঘর্ষে চেরাগ আলী মারা যান।

ওসি নুর আলম বলেন, দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ময়নাতদন্ত শেষে চেরাগ আলী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ