1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
‎মোংলায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতে ইসলামীর গণমিছিল কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ না থাকায় ‘আওয়ামী কাল্টের’ বিরুদ্ধে বেকার তরুণদের অসম লড়াই চলছে: জেডিপি কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠনে একধাপ অগ্রগতি চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভোলাহাটে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক।

  • প্রকাশকাল: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জয়পুহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক।

মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার: ৫ আগস্ট,
‘শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত জয়পুরহাট জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের দি ফ্রেন্ডস আইসল্যান্ডের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বাপুস জেলা শাখার সভাপতি হবিবর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবু, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, মোঃ আলমগীর, পরিচালক আমিনুর রহমান, সাইফুল ইসলাম শুভ ও জেলা শাখার সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন।

গত ১১ জুলাই বাপুস জয়পুরহাট জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন হবিবর রহমান ও সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন। সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি ছানাউল হক, নুরুল ইসলাম, আব্দুস সোবহান ও আব্দুর নুর চৌধুরী (শাহীন)। অতিরিক্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লা ( মিলন কাজী), আল মামুন ফেরদৌস, হারুনুর রশীদ, মাহমুদ হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম বাবু, আব্দুল হাকিম মন্ডল, আশরাফ আলী ও লিটন কুমার পাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ