1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

মোহনগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলণের দায়ে ১ জনের ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকাল: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার:

নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলার থেকেঃনেত্রকোনার মোহনগঞ্জের ধনু নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির দায়ে ১ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কংস নদে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের বিচার উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মোতালিব মিয়া (৪০)। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধনু নদের মান্দারবাড়ি, মহব্বত নগর ও পাতরা এলাকার বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন যাবত একটি অবৈধ বালু উত্তোলনকারী চক্র বড়-বড় বাল্কহেড নৌকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ওই নদ থেকে বালু উত্তোলন করে মোহনগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিল। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মোতালিব মিয়া নামে এক অবৈধ ড্রেজার মালিক ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি বাল্কহেড নৌকা বোঝাই করে তা মোহনগঞ্জ পৌরশহরের টেঙ্গাপাড়া এলাকাধীন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কংস নদে বিক্রি করার জন্য অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় ৫ হাজার ঘন ফুট বালু বোঝাই ওই বাল্কহেড নৌকাটি জব্দ করা হয়। পরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ ও বালু বিক্রয়ের অপরাধে অবৈধ ড্রেজার মেশিন মালিক মোতালিব মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ