1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াটসোলার প্যানেল এর উদ্বোধন //নিজস্ব চাহিদা পুরনের পাশাপাশি উদ্ধৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যোগ করবে এ প্রকল্প

  • প্রকাশকাল: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষী কোল্ডস্টোরেজে এই সোলার প্যানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল হক। জ্বালানি ব্যাবহারে সাস্রয়ী হতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ শাখা, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার, লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড এর সহকারী পরিচালক মফুজুল ইসলাম।

এ সময় মফিজুল ইসলাম জানান, এই ৩২২ কিলো ওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ এর চাহিদা মেটাতে পারবো, এছাড়াও অফ সিজনে আমাদের উৎপাদিত এ ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষি প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে এ ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলটি স্থাপন করেছে আর এতে খরচ হয়েছে এক কোটি ২৫ লক্ষ টাকা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ