1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা)গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা ২-১ গোল ব্যবধানে শেরপুর জেলার বিপক্ষে বিজয় লাভ করে এবং বালিকা পর্বে ময়মনসিংহ জেলা ৬-৩ গোল ব্যবধানে নেত্রকোনা জেলার বিপক্ষে বিজয় লাভ করে।

আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহামিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে ফাইনাল খেলায় তোমরা যারা অংশগ্রহণ করেছ তোমার প্রত্যেকেই বিজয়ী। কারণ তোমরা উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত হয়েই বিভাগীয় পর্যায়ে এসেছ।

তিনি আরো বলেন, বিভাগীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছে , জাতীয় পর্যায়ে বিজয়ের ধারা অব্যাহত রেখে, এই বিভাগের সুনাম অর্জন করবে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ