1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বাইসাইকেলসহ ১ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত

খাগড়াছড়িতে জামায়াত নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন – জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের খাগড়াছড়ি সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মো. মাঈন উদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দন্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি ও

জামায়াতের দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলনের সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ