স্টাফ রিপোর্টার
জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় হুমায়ুন কবির ও লোমানের বাড়িতে চাঁদা না পেয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। হুমায়ুন ও লোমান জঙ্গলপাড়া এলাকার মৃত আফসরের ছেলে।
অভিযুক্তরা হলেন জঙ্গলপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে আরমান হোসেন পরাগ, মৃত আমেজ উদ্দিনের ছেলে মজিবর রহমান,জালাল উদ্দিনের ছেলে জুয়েল রানা এবং মজিবর রহমানের ছেলে সিয়াম সহ আরো অনেকে।
ভুক্তভোগী হুমায়ুন কবির, লোমান ও তার পরিববারের লোকজন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজিবরদের সঙ্গে তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার সকালে হুমায়ুন নিজের গাছের তাল বিক্রি করতে গেলে অভিযুক্তরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। হামলাকারীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে হুমায়ুন বাদী হয়ে জামারপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply