1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!! রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু​ ব্যবসায়ী থেকে শিক্ষানুরাগী-ডমুরুয়া বিদ্যালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ভূইয়া নোয়াখালীর আলোচিত আসমা হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে দিল আদালত ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী আটক।

কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!!

  • প্রকাশকাল: রবিবার, ২৪ মে, ২০২৬

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আয়োজনে দুস্থ ও অসুস্থ রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১০টা হতে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দায়পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, শিয়ালমারা কোম্পানী কমান্ডার মোঃ তুষার আহমেদ, বিলভাতিয়া ক্যাম্প কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, কামালপুর বিওপি ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন ও কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

এ ছাড়াও অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পে বেশ কয়কজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। দিনব্যাপী প্রায় ৬০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। চিকিৎসাসেবা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, দিনের কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সাথে নবাগত সিও’র মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ