পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৪ মে/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাড়ে ৪’শ পরিবার পবিত্র ঈদুল আযহায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা পেলেন। রবিবার সকাল ৯’টায় উপজেলা পরিষদ হলরুমে এসব গরীব, দুস্থ ও অসহায় পরিবারের হাতে সহায়তা নগদ অর্থ তুলে দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা জামায়াতের আমির মোঃ ফজলুর রহমান সাঈদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, প্রকৌশলী মোবারক হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হান সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জামায়াতের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।
উপজেলার সাড়ে ৪’শটি পরিবারের মাঝে সাড়ে ৪’লাখ টাকা বিতরণ করা হয়।
Leave a Reply