1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!! রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু​ ব্যবসায়ী থেকে শিক্ষানুরাগী-ডমুরুয়া বিদ্যালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ভূইয়া নোয়াখালীর আলোচিত আসমা হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে দিল আদালত ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী আটক।

নোয়াখালীর আলোচিত আসমা হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে দিল আদালত

  • প্রকাশকাল: রবিবার, ২৪ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর চাটখিল উপজেলা-এর আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন।

রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।
নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়ন-এর মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে গ্রেপ্তার হওয়া জেঠাতো ভাই শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।

নিহত আসমার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা দ্রুত রায় কার্যকর করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ