1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ম আয়ের পরিবারের মধ্য ঢেউটিন বিতরণ শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কামালপুরে ৫৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!! রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু​ ব্যবসায়ী থেকে শিক্ষানুরাগী-ডমুরুয়া বিদ্যালয়ের দায়িত্বে জাহাঙ্গীর আলম ভূইয়া নোয়াখালীর আলোচিত আসমা হত্যা মামলায় রায় ঘোষণা পিছিয়ে দিল আদালত

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী আটক।

  • প্রকাশকাল: রবিবার, ২৪ মে, ২০২৬

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদেরপরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককেআটক করেছে ডিবি পুলিশ।
২৩ মে শনিবার রাতে বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মদ।তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাসেল মাহমুদ। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি “অতিরঞ্জিত” ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন।

ক্ষমা প্রার্থনার ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য এবং ছাত্রদলের কর্মী বলে দাবি করেন।তবে সে বর্তমানে রাজস্থলী উপজেলা হেফাজতের সহ দপ্তর সম্পাদক পদে নিয়োজিত আছেন। ভিডিও বক্তব্যেও তিনি জানান, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।অনেক বিএনপির নেতার সাথে আলাপ কালে তিনি বিএনপির সাথে জরিত নই।

এ বিষয়ে আরো জানাযায়
রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা পুলিশের অবসর প্রাপ্ত কনস্টেবল ছিলেন।বর্তমানে সে হেফাজত ইসলামের উপজেলা সহ দপ্তর সম্পাদক পদে আছেন।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে করুচিপূর্ণ মন্তব্য করায় রাসেল মাহম্মুদ নামক এক যুবক আটক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ