শিশু রামিসা,লামিয়া,আছিয়া হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন,ধর্ষণ,হত্যার প্রতিবাদ,দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘জেগে ওঠো বাংলাদেশ-রুখে দাঁড়ানোর এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বেলা ১২ টার সময় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালন করে সু-শাসনের জন্য নাগরিক (সুজন), সম্মিলিত নারী সমাজ সহ নানা সংস্কৃতিক গোষ্ঠী।

এ সময় বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি এবং সংগ্রামি বাংলার প্রকাশক ও সম্পাদক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শাহ মো: নাজমুল ইসলাম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু,মানবকল্যাণ পরিষদের প্রকল্প পরিচালক রাকিবা ইয়াসমিন, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, ফারজানা আক্তার পাখিসহ বিভিন্ন সংস্থার নারী কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা রামিশা হত্যার আসামি সোহেলের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবি জানান এবং সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে জরুরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
Leave a Reply