1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেগমগঞ্জে মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার জোর প্রস্তুতি, ৬ জুন সুধী সমাবেশের ঘোষণা ডুমুরিয়ায় উপজেলা ফিশার্চ ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত; মৎস্যজীবী গ্রাম সমিতিগুলোকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার সেনবাগে ৮ পশুর হাট চলবে খাস ইজারায় ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত! ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চার উপরে কৃষক কৃষাণি প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য,আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ কুমিল্লায় ভূমি সেবা মেলায় ২০২৬ সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিবন্ধিত ১ হাজার ৫ শত ৯০ শিশুর মাঝে উপহার বিতরণ

সেনবাগে ৮ পশুর হাট চলবে খাস ইজারায়

  • প্রকাশকাল: শনিবার, ২৩ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলায় কোরবানির পশুর হাট ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার পশুর হাট ইজারা নিয়ে আগ্রহ অনেকটাই কম দেখা গেছে। গত বছর উপজেলার ৯টি ইউনিয়নে ২১টি পশুর হাট ইজারা দেওয়া হলেও এবার ইজারা পেয়েছে মাত্র ১৩টি হাট।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২১টি পশুর হাটের বিপরীতে দরপত্র আহ্বান করা হলে ১৭টি হাটের জন্য দরপত্র বিক্রি হয়। পরে যাচাই-বাছাই শেষে ১৩টি হাট ইজারা প্রদান করা হয়। অবশিষ্ট ৮টি হাট তহসিলদারের মাধ্যমে খাস ইজারার আওতায় পরিচালিত হবে। এসব হাটেও গরু-ছাগল কেনাবেচা চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এবার সেনবাগে যেসব পশুর হাট ইজারা পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে-কুতুবেরহাট, দিলদার মার্কেট, মজুমদারহাট, ছিলোনিয়া, গাজীর হাট, তেমুহনি, খলিল মিয়ার হাট, মতিমিয়ার হাট, নজরপুর, নন্দীরপাড়া, বীজবাগ ফকিরহাট, নবীপুর বাজার ও বসন্তপুর গরুর হাট।

এদিকে সেনবাগ পৌরসভা এলাকায় আগামী মঙ্গলবার আমতলী মেলার পাশের মাঠে অস্থায়ী গরুর হাট বসবে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার অধিকাংশ ইজারাদার পশুর হাট নিতে অনীহা প্রকাশ করেছেন। এর প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে বড় খোলা মাঠের সংকট। সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়ক-মহাসড়কে পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা থাকায় উপযুক্ত স্থান পাওয়া কঠিন হয়ে পড়েছে।

তার ওপর টানা বৃষ্টিতে অনেক ফসলি জমিতে পানি জমে যাওয়ায় পশুর হাট বসানোর মতো পরিবেশ নেই। ফলে ইজারা নিতে ব্যবসায়ীদের মধ্যে আগের মতো প্রতিযোগিতাও দেখা যায়নি।

স্থানীয়দের ধারণা, এবার পশুর হাটের সংখ্যা কমে যাওয়ায় ঈদের আগ মুহূর্তে কিছু হাটে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ