1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় হতভাগ্য পিতার অভিযোগ কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ শতবর্ষেও অমলিন মহানায়ক, শিয়ালদহে আবেগের উত্তম-সন্ধ্যা পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয় ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে গোপালপুর সরকারি কলেজের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নবনিযুক্ত অধ্যক্ষ মনোহরদী থানা প্রেসক্লাবের পক্ষ হইতে নবাগত নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

পানছড়ির গহীন জঙ্গলে সেনা অভিযান: ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশকাল: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (সংস্কারবাদী) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ওই আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

এদিকে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআর জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ