1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

মানবতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

  • প্রকাশকাল: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আব্দুল হালিম সরদার :
সমাজ ও রাষ্ট্রে বৈষম্যহীন মানবিক ব্যবস্থা গড়ে তুলতে ‘মানবতন্ত্র’ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানবতন্ত্র প্রবর্তক কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

০৩ অক্টোবর ২০২৫ শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত ‘রয়েল ইউনিভার্সিটি নিবেদিত দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন ২০২৫’-এর সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত এ কনভেনশনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। সূচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।

বক্তারা বলেন, যেখানে বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন ঘটবে, সেখানেই মানবাধিকারকর্মীদের প্রতিবাদ জানাতে হবে। তারা ঘোষণা দেন, পৃথিবীর যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতীয় মানবাধিকার সোসাইটি প্রতিবাদ করবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ, কর্নেল এস এম ফয়সাল, কবি আসাদ কাজল ও কবি জামসেদ ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল, জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মেজর (অব.) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, মৎসজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম, গবেষক কাজী খায়রুল বাশার, রোটারিয়ান প্রিন্সিপাল সালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ। মানবাধিকারকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় মানবাধিকার সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আফতাব উদ্দীন আহমেদ। মানবাধিকার শপথ পরিচালনা করেন বিচারপতি মীর হাসমত আলী।

এ উপলক্ষে রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল ইসলামকে শিক্ষায় অবদান রাখার জন্য ফেলোশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিশু শিক্ষায় অবদানের জন্য ফেলোশীপ পান প্রিন্সিপাল সামসুন নাহার লস্কর, মাদকবিরোধী প্রচারণায় অবদানের জন্য ফেলোশীপ পান ড. জাহিদ আহমেদ চৌধুরী। ব্যবসায় ফেলোশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় খোরশেদ আলম অপু ও সবুর শেখকে। কনভেনশন পরিচালনা করেন কোটা আন্দোলনের রূপকার সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ ও কবি রলি আক্তার।

সভায় গাজায় ত্রাণ বহনকারী জাহাজে হামলা ও মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেন, “ফিলিস্তিনে নারকীয় গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইনের আওতায় গ্রেপ্তার করতে হবে।”

কনভেনশনে জাতীয় মানবাধিকার সোসাইটির আর্থ সামাজিক প্রকল্প ‘যুব কল্যাণ’ এর লোগো উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব কল্যান প্রজেক্ট ইনচার্জ পারভেজ মিয়া, শিরিন আক্তার, অভিনেতা এবি বাদল,কবি তৌহিদুল ইসলাম কনক, মানবাধিকারকর্মী মাঈনউদ্দীন, অধ্যাপক মনির হোসেন, নাজমুল হাসান মিলন সাংস্কৃতিক পর্বে মানবাধিকারকর্মীরা নাচ, গান ও নাট্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ