বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) পৌর বিএনপির আয়োজনে সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে পৌর বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি, সাবেক পৌর মেয়র ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি- মির্জা ফয়সল আমিন।
বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবদুল হালিম ও বীর মুক্তিযোদ্ধা নুর করিম
পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনানসহ আরো অনেকে। এসময় সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন,পৌর কাউন্সিলর আতাউর রহমান
পৌর বিএনপির সহ-সভাপতি খুরশিদ আলম উজ্জ্বল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ঠাকুরগাঁও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

পরে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply